হবিগঞ্জে রেলক্রসিংয়ে হঠাৎ ব্যারিকেড, ভোগান্তিতে স্থানীয়রা
Led Bottom Ad

হবিগঞ্জে রেলক্রসিংয়ে হঠাৎ ব্যারিকেড, ভোগান্তিতে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

০৮/১২/২০২৫ ১৭:২৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণাঞ্চলের মিরপুর-রাউদগাঁও-ফদ্রখলা হয়ে লস্করপুর সংযোগ সড়কের রেলক্রসিংয়ে হঠাৎ লোহার শিক পুঁতে ব্যারিকেড দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ১০-১২ গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।


স্থানীয়রা অভিযোগ করেছেন, কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রেলক্রসিং বন্ধ করা হয়েছে। বিকল্প পথ না থাকায় জনসাধারণকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।


মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ও স্থানীয়রা দাবি করেছেন, ব্যারিকেড তুলে দ্রুত চলাচলের ব্যবস্থা করা হোক এবং স্থায়ীভাবে নিরাপত্তা গেট স্থাপন করা হোক।


রেলওয়ের প্রকৌশল বিভাগ জানিয়েছে, হবিগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই জেলার সর্বাধিক ঝুঁকিপূর্ণ ২০টি ক্রসিং প্রথম পর্যায়ে বন্ধ করা হয়েছে। বাকি ক্রসিংগুলো ধাপে ধাপে বন্ধ করা হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad