হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীর উপর ছাত্রশিবিরের হামলা
হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজকে সোমবার (৮ ডিসেম্বর) সকালে ছাত্রশিবিরের পরিকল্পিত হামলার শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়রা জানান, নাফিজকে রাস্তায় ধরে পিটিয়ে গুরুতর জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বানিয়াচং সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা এবং স্থানীয় সাংবাদিক ইমদাদুল হোসেন খান জানান, বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীসহ তিনজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮–১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ৬ নভেম্বর এক নির্বাচনী প্রচারণার ভিডিওর প্রতিবাদ করার পর থেকে নাফিজ শিবির নেতাকর্মীদের হুমকির শিকার হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, “আমরা ভয় পাচ্ছি, আমাদের ছেলে প্রাণের ঝুঁকিতে আছে। আমাদের ন্যায় ও নিরাপত্তা চাই।”
অভিযোগ অস্বীকার করে বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যদি কিছু ঘটে থাকে, তা ব্যক্তিগত বিষয়। ছাত্র শিবিরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
ডি আর ডি
মন্তব্য করুন: