ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আজমিরীগঞ্জে সংঘর্ষ, নিহত ১
Led Bottom Ad

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আজমিরীগঞ্জে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/১২/২০২৫ ১৫:১৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের চানপুর ও আনন্দপুর-ডেমিকান্দি গ্রামের দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে লেখালেখি নিয়ে উত্তেজনা ছড়ালেও মূল বিরোধের কেন্দ্র ছিল এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার। বাজার ও স্থানীয় প্রভাব নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।


গতকাল সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে চানপুর গ্রামের হান্নান মিয়ার সঙ্গে আনন্দপুর-ডেমিকান্দি গ্রামের আল কোরআন সওদাগরের কথা–কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের লোকজন জড়ো হলে ধাওয়া–পাল্টাধাওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। বাজারের কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে আহতদের কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অভিজিৎ পাল বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা করে রাসেল মিয়াকে মৃত পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।


ঘটনার পর পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজনের মৃত্যুর খবর হাসপাতালে পাওয়া গেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad