নবীগঞ্জের লিটন চৌধুরী এখন মোহাম্মদ আরিয়ান হাসান
Led Bottom Ad

নবীগঞ্জের লিটন চৌধুরী এখন মোহাম্মদ আরিয়ান হাসান

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৯/১২/২০২৫ ১৮:০৭:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকার লিটন চৌধুরী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ৯ নভেম্বর ২০২৫ তারিখে নিজ ইচ্ছায় এবং পূর্ণ মানসিক সক্ষমতায় তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ধর্মান্তরের পর তিনি নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ আরিয়ান হাসান।


স্থানীয়রা জানান, লিটন চৌধুরী পরিবার বা সমাজের কোনো চাপ ছাড়া নিজের স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা ও বিভিন্ন আলোচনার মাধ্যমে তিনি ধর্মটির প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করেন।


ধর্মান্তরের পর মোহাম্মদ আরিয়ান হাসান বলেন, “ইসলাম ধর্মের জীবনবোধ, শান্তি, মানবিকতা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এজন্য আমি স্বেচ্ছায় ইসলামের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।”


পরিচিতজনরা জানান, ধর্মান্তরের পর থেকে তিনি মুসলিম আচার–অনুশাসন অনুযায়ী জীবনযাপন শুরু করেছেন এবং নতুন নাম মোহাম্মদ আরিয়ান হাসান ব্যবহার করছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad