আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি
Led Bottom Ad

আধিপত্য সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/১২/২০২৫ ১৮:১১:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নিহত হয়েছেন। ঘটনায় উপজেলা প্রশাসন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ১৪৪ ধারা জারি করেছে। আদেশ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বলবৎ থাকবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, “সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।”

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সোমবার (৮ ডিসেম্বর) রাতে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম দফার সংঘর্ষে স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক করেছিলেন।

মঙ্গলবার সকালে আবার উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া নিহত হন। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad