হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা
‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে আর ক্ষমতায় দেখতে চাই না’
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, “আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না।”
তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও কেউই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেনি। বরং প্রতিটি সরকারের আমলে দুর্নীতি বেড়েছে, বাংলাদেশ দুর্নীতিতে বারবার বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে।”
বৃহস্পতিবার তিনি উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় মানুষদের কাছে দাঁড়িপাল্লার ভোট ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করেন। সন্ধ্যায় আমতলী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
অলিউল্লাহ নোমান বলেন, “আমরা এমন একটি দলকে ক্ষমতায় দেখতে চাই, যারা ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করবে। প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে।”
তিনি আরও বলেন, “আজ দেওরগাছ ইউনিয়নে ঘুরে মনে হয়েছে—গত ৫৪ বছর কোনো সরকারই যথাযথ উন্নয়ন করতে পারেনি। স্বাধীনতার এত বছর পরও রাস্তাঘাটের এই অবস্থা অস্বাভাবিক।”
পথসভায় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: