ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে ২০ কোটি টাকার ক্ষতিপূরণে অনিয়মের অভিযোগ
Led Bottom Ad

ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে ২০ কোটি টাকার ক্ষতিপূরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/১২/২০২৫ ১১:৪২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারের এক হাজার বর্গফুট জমির জন্য প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের ঘটনা স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

জানা যায়, কমিউনিটি সেন্টারের সামান্য অংশ প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হলেও জালিয়াতির মাধ্যমে প্রায় ৪০ হাজার বর্গফুট জমির ক্ষতিপূরণ প্রদর্শন করা হয়। এতে অসাধু কর্মকর্তা ও কর্মকর্তাদের সহায়তায় বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত জমির মালিক মুহিবুর রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। হবিগঞ্জ জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad