‘নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
Led Bottom Ad

বোগলাবাজারে আলোচনা সভায় সাবেক এমপি মিলন

‘নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/১২/২০২৫ ২০:৩৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপির প্রার্থী নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।”


বুধবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজন মেটাতে কার্যকর ও সময়োপযোগী সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রয়োজন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা কিংবা খাদ্য সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে করে অসহায় মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজার এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি সেচ প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেওয়া হবে। ক্ষুদ্র উদ্যোগ ও উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে এলাকার অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিকুল আলম সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সবির আহমদ।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad