সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কামরুজ্জামান কামরুল
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/১২/২০২৫ ২০:৫৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান কামরুল।

সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরই ধারাবাহিকতায় রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাহিরপুরে নিজ বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে কামরুজ্জামান কামরুল বলেন, “আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন বঞ্চনার শিকার, নির্বাচিত হলে তা দূর করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং কামরুজ্জামান কামরুলের সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা তাঁর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় রাজনীতির বাইরে একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad