হবিগঞ্জে বেড়িবাঁধের পাশ থেকে এয়ারগান উদ্ধার
Led Bottom Ad

হবিগঞ্জে বেড়িবাঁধের পাশ থেকে এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০১/২০২৬ ১৮:১২:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে একটি বেড়িবাঁধের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।


সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।


র‌্যাব জানায়, নসরতপুর এলাকায় মাদক উদ্ধার, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা অভিযান চালায়। এ সময় বেড়িবাঁধের পাশে একটি প্লাস্টিকের বস্তায় রাখা পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান পাওয়া যায়। তবে এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


র‌্যাব আরও জানায়, উদ্ধার করা এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad