চুনারুঘাটে ডেবিল হান্ট ফেজ-২ অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Led Bottom Ad

চুনারুঘাটে ডেবিল হান্ট ফেজ-২ অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১২/০১/২০২৬ ২০:০০:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে ডেবিল হান্ট ফেজ-২ অভিযানে সাটিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদালুর রহমান আব্দালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান ডেবিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad