বানিয়াচংয়ে শুটকি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি, ব্যাহত বোরো সেচ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শুটকি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে চলতি ইরি–বোরো মৌসুমে সেচ কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শুটকি সেচ প্রকল্প এলাকায় স্থাপিত বিজয় কোম্পানির তিনটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলো হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিসের আওতায় প্রকল্পটিতে সরবরাহ করা হয়েছিল।
চুরির ঘটনায় প্রথমরেখ গ্রামের মৃত আব্দুল ফরিদের ছেলে মো. মোস্তফা মিয়া রোববার (১২ জানুয়ারি) বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারের ক্ষমতা ৫ কেভিএ এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা। ট্রান্সফরমার না থাকায় প্রকল্পের আওতাধীন জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির আহমদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: