বেগম খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল
Led Bottom Ad

বেগম খালেদা জিয়ার স্মরণে মাধবপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১২/০১/২০২৬ ২০:১১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হবিগঞ্জের মাধবপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সজিব হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা ও সিদ্দিক আলী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান উসমান, ছায়েদুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ পরিচালনায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad