মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান
Led Bottom Ad

মানসম্মত শিক্ষার মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়নের প্রত্যয়

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/০১/২০২৬ ২০:২৬:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ বলেছেন, “আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সময়োপযোগী ও সুপরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে কলেজটির শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।”

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে নিয়মিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হবে। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, অভিভাবকত্বহীন কোনো প্রতিষ্ঠান বা এলাকার উন্নয়ন সম্ভব নয়। অতীতে যোগ্য অভিভাবকের অভাবে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলেজের প্রতিষ্ঠাতা ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল তাঁর পিতা। তাঁকে নির্বাচিত করা গেলে কলেজসহ এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।”

কলেজের অধ্যক্ষ মো. জাহিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক মঈনউদ্দিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পিঠা উৎসবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad