হবিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে শোকজ
Led Bottom Ad

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

হবিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০১/২০২৬ ১১:৪৬:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী শেখ সুজাত মিয়াকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালানোর অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ১৯ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে শেখ সুজাত মিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি শেখ সুজাত মিয়া একাধিক ফেসবুক আইডির মাধ্যমে তার পছন্দের ‘ঘোড়া’ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তাকে প্রকাশ্যে ঘোড়া প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানাতে দেখা যায়। অথচ নির্বাচনি আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা করতে পারেন না।

এমন দুটি ভিডিও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad