হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
Led Bottom Ad

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০১/২০২৬ ২১:৩৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বক্তারপুর গ্রামের মুক্তার হোসেন ও আমজদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরের দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে উভয়পক্ষ একে অপরের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad