এবার ‘সুদ’ নিয়ে মুখ খুললেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি
Led Bottom Ad

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ

এবার ‘সুদ’ নিয়ে মুখ খুললেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০১/২০২৬ ১৩:০৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, নির্বাচনী হলফনামায় তার আয়ের একটি অংশ হিসেবে উল্লেখ করা সুদ বিষয়টি ভুল বোঝানো হয়েছে এবং স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করছে।

তিনি বলেন, “হলফনামায় বন্ড, সঞ্চয়পত্র, আমানত ও সুদ একই কলামে থাকায় মিডিয়া শুধু সুদকে তুলে ধরেছে। আমার কাছে কেউ জিজ্ঞেসও করেনি আমি কোন খাতে আয় করেছি। আমি কি সুদের ওপর টিকমার্ক করেছি? এটা আমার বিরুদ্ধে খেলা হয়েছে।”

তাহেরি আরও বলেন, “কেউ যদি সুদের টাকা অন্য কোথাও দান করে দেয়, সেটা আমাকে জিজ্ঞেস করা হয়নি। ৩০০ আসনের প্রার্থীর মধ্যে অনেকের আয়ের সুদ উল্লেখ আছে, কিন্তু শুধু আমারটা তুলে ধরা হয়েছে।”

তিনি দাবি করেন, “নির্বাচন কমিশন আলাদা আলাদা কলাম থাকলে এটি বোঝা যেত। অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব।”

হলফনামায় তার মোট সম্পদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা, আয় প্রধানত ব্যবসা ও কৃষি, এবং ব্যাংক সুদ বাবদ আয় ২২ হাজার ৮৯২ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad