হবিগঞ্জে ছাত্রদলের প্রস্তুতিসভা চলাকালে চাইনিজ কুড়ালসহ যুবক আটক
হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতিসভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের প্রস্তুতিসভা চলছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সভা চলাকালে কার্যালয়ের সামনে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শার্টের ভেতর লুকানো অবস্থায় একটি চাইনিজ কুড়াল পাওয়া যায়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জেলা ছাত্রদলের সভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: