​বড়লেখায় ভারতীয় রিভলবার ও কার্তুজ উদ্ধার
Led Bottom Ad

বিজিবির অভিযান

​বড়লেখায় ভারতীয় রিভলবার ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৪/০১/২০২৬ ১০:২৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির বিশেষ তৎপরতার অংশ হিসেবে এই অস্ত্র উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫২ ব্যাটালিয়নের গান্দাইল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে অবস্থান নেয়।

​অভিযান চলাকালে সীমান্ত পিলার ১৩৮০/এম থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাটিটিলা এলাকায় তল্লাশি চালায় বিজিবি। এসময় একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় কাপড় ও পলিথিনে মোড়ানো একটি ভারতীয় রিভলবার এবং দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

​তিনি আরও বলেন, "নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বা কোনো অপশক্তির অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম প্রতিহত করতে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad