​নবীগঞ্জ-বাহুবলের মাঠে চমক দেখাচ্ছেন রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া
Led Bottom Ad

​নবীগঞ্জ-বাহুবলের মাঠে চমক দেখাচ্ছেন রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৫/০১/২০২৬ ২২:৫৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমে ব্যাপক সাড়া ফেলছেন তার স্ত্রী সিমি কিবরিয়া। একজন গৃহবধূ থেকে হঠাৎ রাজনীতির মাঠে নেমে মাত্র কয়েক দিনেই সাধারণ মানুষের মন জয় করে চমক দেখাতে শুরু করেছেন তিনি।

​সিমি কিবরিয়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নবীগঞ্জ ও বাহুবলের এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং দুর্গম চা বাগানগুলোতে চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের সাথে খুব সহজেই মিশে যাওয়ার এক বিশেষ দক্ষতা দেখাচ্ছেন তিনি। তাকে একনজর দেখতে এবং তার কথা শুনতে ভিড় করছেন শত শত নারী-পুরুষ।

​নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, “ড. রেজা কিবরিয়া এবং তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল খ্যাতি রয়েছে। সিমি কিবরিয়া নিজেও একজন উচ্চশিক্ষিত নারী এবং রাজনৈতিক পরিবারের বধূ। ফলে রাজনীতি তার জন্য নতুন কিছু নয়। তিনি খুব দ্রুতই মানুষের আবেগ বুঝতে পেরেছেন এবং সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছেন। নির্বাচনি এলাকায় তিনি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।”

​এ বিষয়ে সিমি কিবরিয়া বলেন, “আমি আসলে মানুষের ভালোবাসায় আপ্লুত। এলাকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের অনুরোধেই আমি প্রচারণায় অংশ নেওয়া শুরু করি। সাধারণ মানুষের সাথে মেশার পর তাদের অভাব-অভিযোগ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি এলাকার মানুষের জন্য আমার স্বামীর পাশে থেকে কাজ করতে চাই। তারা আমাকে ‘এলাকার বধূ’ হিসেবে যে সম্মান ও ভালোবাসা দিচ্ছেন, তা আমার জীবনের বড় প্রাপ্তি।”

​নির্বাচনি বিশ্লেষকরা মনে করছেন, সিমি কিবরিয়ার এই সক্রিয়তা হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় নতুন গতি এনেছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ড. রেজা কিবরিয়ার হয়ে তিনি যে গণসংযোগ করছেন, তা ধানের শীষের জনসমর্থন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad