‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে জি কে গউছ

‘সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

৩১/০১/২০২৬ ১৫:৫৫:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নিয়েছিল। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

​শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জি কে গউছ বলেন, “দেশের মানুষ এখন ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ কেবল একটি প্রতীক নয়; এটি উন্নয়ন, সমৃদ্ধি, গণতন্ত্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

​শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কদমতলী বাজারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি দুদন মিয়া। উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সহসভাপতি আব্দুল হাই ও আব্দুস শহিদ প্রমুখ।

​পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে যেকোনো ধরনের ভোট কারচুপি রুখতে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad