গণঅধিকার পরিষদ থেকে হবিগঞ্জ জেলা সভাপতি নোমানের পদত্যাগ
Led Bottom Ad

গণঅধিকার পরিষদ থেকে হবিগঞ্জ জেলা সভাপতি নোমানের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০২/২০২৬ ১৬:৩১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান পদত্যাগ করেছেন। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।


দলীয় সূত্র জানায়, এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন। তাঁর যোগদান উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী একটি অনুষ্ঠানের আয়োজন করে। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।


এ বিষয়ে চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আদর্শিক কারণেই তিনি জামায়াতে ইসলীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তাঁর কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিতে পারেন।


রাজনৈতিক অঙ্গনে তাঁর এ সিদ্ধান্ত নিয়ে হবিগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad