মাধবপুরে সাংবাদিক সুব্রত দেবের পিতার পরলোকগমন
হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুব্রত দেবের পিতা ও বিশিষ্ট সমাজসেবক সুভাষ দেব (৮০) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বেজুড়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরেই পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সুভাষ দেব এলাকার একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন এবং ক্রীড়াঙ্গনে তাঁর বিশেষ অবদান রয়েছে। এছাড়া তিনি দক্ষিণ বেজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে স্থানীয় শিক্ষার প্রসারে ভূমিকা রেখেছেন।
তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মাধবপুর প্রেসক্লাব। ক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুভাষ দেবের মৃত্যুতে সমাজ একজন নিবেদিতপ্রাণ ও আলোকিত মানুষকে হারালো। তাঁর অবদান স্থানীয় মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এ রহমান
মন্তব্য করুন: