নির্বাচনী জরিপ : সিলেটের ৬ টি আসনে যারা এগিয়ে
সিলেটের একটি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান সিটিজেন হিউম্যান রাইটস ফোরাম সিলেট জেলার ৬টি আসনে নির্বাচনী ফলাফলের ওপর নিজস্ব জরিপ পরিচালনা করেছে। জরিপ অনুযায়ী, বিএনপি ও জামায়াত জোটের মধ্যে প্রতিযোগিতা অনেক আসনে ঘনিষ্ঠ এবং ভোটারের ধরন ফলাফলের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জরিপে মোট ভোট কাস্ট ৫০ শতাংশ ধরে নিলে ফলাফল নিম্নরূপ:
সিলেট–১: বিএনপি জোট ৫৬%, জামায়াত জোট ৪৪%
সিলেট–২: বিএনপি জোট ৬৫%, জামায়াত জোট ৩৫%
সিলেট–৩: বিএনপি জোট ৪৮%, জামায়াত জোট ৫২%
সিলেট–৪: বিএনপি জোট ৫৮%, জামায়াত জোট ৪২%
সিলেট–৫: বিএনপি জোট ৩২%, জামায়াত জোট ৪৫%, স্বতন্ত্র ২৩%
সিলেট–৬: বিএনপি জোট ৪৫%, জামায়াত জোট ৫৫%
জরিপ প্রতিবেদনে বলা হয়েছে যে ভোটের প্লাস–মাইনাস ৫% পর্যন্ত পরিবর্তন ঘটতে পারে। এর ফলে সিলেট–১, সিলেট–৩, সিলেট–৫ এবং সিলেট–৬ আসনে জয়–পরাজয়ের পার্থক্য কম হওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সিটিজেন হিউম্যান রাইটস ফোরামের পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটের ফলাফলে সাধারণ শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, তরুণ, মধ্যবয়সী এবং প্রবীণ ভোটারের ভোটারির ধরণ সমানভাবে প্রভাব ফেলছে। এছাড়া শহর ও প্রান্তিক অঞ্চলের ভোটারদের অংশগ্রহণও ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলবে।
প্রতিবেদনটি আরও জানায়, যদি ভোট কাস্ট ৪০% এর নিচে নেমে যায় বা ৬০% এর ওপরে উঠে যায়, তাহলে সিলেট–২ আসন ছাড়া বাকি সব আসনে বড় ধরনের রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। ফলে ভোটারের উপস্থিতি এবং বয়স, শিক্ষা ও অবস্থানভিত্তিক বৈচিত্র্য এই নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ।
ডি আর ডি
মন্তব্য করুন: