বানিয়াচং সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
Led Bottom Ad

বানিয়াচং সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৫/০২/২০২৬ ১৮:১৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং সড়কের সোনারু এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।


আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ১টা ২০ মিনিটে সড়কের উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। 


এতে দুই মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। 


তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও আহতদের একজন জানান, তাঁর বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বনগাঁও এলাকায়।এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad