১০ হাজার পর্যবেক্ষক দেওয়া সেই ‘পাশা’র কার্ড স্থগিত
Led Bottom Ad

১০ হাজার পর্যবেক্ষক দেওয়া সেই ‘পাশা’র কার্ড স্থগিত

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০২/২০২৬ ০০:৫৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা)-এর কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক ব্যক্তিনির্ভর ও নামসর্বস্ব এই সংস্থাটির সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর ইসি এই কঠোর সিদ্ধান্ত নিল।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

​সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশন ‘পাশা’র কার্ড বিতরণ বর্তমানে স্থগিত রেখেছে। সংস্থাটির সক্ষমতা ও কার্যক্রম নিয়ে অনুসন্ধান চলছে। কমিশন নিজস্ব বিধিবিধান অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখছে।” তবে এখন পর্যন্ত সংস্থাটির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

এক কক্ষের কার্যালয়, ১০ হাজার পর্যবেক্ষক:

অনুসন্ধানে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাটে সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীরের নিজের বাসার একটি কক্ষকেই কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাগজে-কলমে এটি বড় সংস্থা মনে হলেও বাস্তবে এর জনবল বলতে তিনি একাই। অথচ এই নামসর্বস্ব সংস্থাটিই এবারের নির্বাচনে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক দেওয়ার আবেদন করেছিল, যা নিয়ে বিভিন্ন মহলে বিস্ময় ও সন্দেহের সৃষ্টি হয়।

ইসির তদন্তে নেতিবাচক প্রতিবেদন:

ইসি সূত্র জানায়, ‘পাশা’ কীভাবে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেল এবং এত বিশাল সংখ্যক পর্যবেক্ষক দেওয়ার সক্ষমতা তাদের আছে কি না, তা নিয়ে মাঠপর্যায়ে তদন্ত করা হয়। তদন্তে সংস্থাটির সক্ষমতা নিয়ে নেতিবাচক প্রতিবেদন আসায় কমিশন তাদের কার্ড বিতরণ বন্ধের সিদ্ধান্ত নেয়।

​সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে প্রেস সেক্রেটারি আরও জানান, এবারের নির্বাচনে প্রায় ৬০ হাজার দেশি এবং ৪০০ বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এছাড়া শতাধিক বিদেশি সাংবাদিকও ভোট পর্যবেক্ষণ করবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad