উৎপত্তিস্থল মিয়ানমার
সিলেটসহ সারাদেশে মাঝারি ভূমিকম্প অনুভূত
সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া দপ্তর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইক থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, যা সিলেট থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০১ কিলোমিটার (৬২.৮ মাইল)।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ায় সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত ঘর থেকে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সিলেট ছাড়াও ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের আরও কয়েকটি বড় শহরে এই কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ রহমান
মন্তব্য করুন: