বাড়তে পারে তাপমাত্রা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা
Led Bottom Ad

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

বাড়তে পারে তাপমাত্রা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

প্রথম ডেস্ক

২৮/০২/২০২৬ ১৬:৩১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই শুষ্ক আবহাওয়ার মাঝেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

একইভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বসন্তের এই সময়ে তাপমাত্রার এমন পরিবর্তন এবং বিচ্ছিন্ন বৃষ্টির আভাসে কৃষি ও জনজীবনে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad