সিলেটে মামলা দেওয়ার আগে রাজনৈতিক পরিচয় জানতে চায় পুলিশ
Led Bottom Ad

বদলায়নি পুলিশের লোগো

সিলেটে মামলা দেওয়ার আগে রাজনৈতিক পরিচয় জানতে চায় পুলিশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৩/২০২৬ ১২:৩৬:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশজুড়ে প্রশাসনিক সংস্কার কার্যক্রম চলমান থাকলেও সিলেটে পুলিশের মামলার কাগজে এখনো পুরোনো লোগো ব্যবহারের অভিযোগ উঠেছে। একই ঘটনায় মামলা দেওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর কাছে তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।


রোববার (২ মার্চ) ইফতারের পর টিলাগড় পয়েন্ট এলাকায়, এমসি কলেজ–সংলগ্ন সড়কে দায়িত্ব পালনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর একটি দল তিন মোটরসাইকেল আরোহীকে মামলা দেয়। পরে মামলার কাগজে পুলিশের পুরোনো মনোগ্রাম ব্যবহারের বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্ট ব্যক্তি জানান।


মামলা পাওয়া মোটরসাইকেল আরোহী ইমরান আহমেদ ইমু বলেন, দীর্ঘ ১৩ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছেন। তবে মামলার কাগজে পুরোনো লোগো দেখে তিনি বিস্মিত হন।


ইমরানের অভিযোগ, মামলা লেখার সময় দায়িত্বরত কর্মকর্তা সৈকত আলী ইমন তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান। জবাবে তিনি নিজেকে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এরপর কর্মকর্তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেছেন বলে দাবি করেন তিনি।


ইমরান বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেখান থেকে চলে আসি। পরে মামলার কাগজটি দেখে বুঝতে পারি, এখনো পুরোনো লোগো ব্যবহার করা হচ্ছে।”


তিনি আরও অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে উপস্থিত দুই কনস্টেবলের আচরণও সন্তোষজনক ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান তিনি।


উল্লেখ্য, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা সংযোজন করা হয়েছে; যেখানে ‘পুলিশ’ শব্দটি যুক্ত রয়েছে।


এ বিষয়ে জানতে সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি।

মনির হাসান (আবির):

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad