হবিগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে জামাল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলার নতুন ব্রিজ–সংলগ্ন গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের মতিন মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, ভোররাতে একটি বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জামাল মিয়াকে বিদ্যুতের ট্রান্সমিটারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের ধারণা, ট্রান্সমিটার চুরির সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ডি আর ডি
মন্তব্য করুন: