পরিবারের সন্ধান চেয়ে ভারতীয় নাগরিকের ফেসবুক পোস্ট
ভারতের কারাগারে বড়লেখার জহির উদ্দিন,সহায়তা করতে চায় লিগ্যাল এইড
মৌলভীবাজারের বড়লেখার জহির উদ্দিন ভারতের করিমগঞ্জ জেলে কারাবন্দি আছেন। তার কারামুক্তি নিজ উদ্যোগে করতে চায় লিগ্যাল এইড। ফলে বন্দির পরিবারের লোকজনদের সাথে কথা বলার জন্য কিংবা লিগ্যাল এইডের সাথে যোগাযোগের জন্য জহির উদ্দিনের পরিবারের খোঁজ পেতে হবে। এ বিষয়ে সহযোগীতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন ভারতের করিমগঞ্জ জেলার নাগরিক টুতিউর রহমান পাটিকর। তিনি ১৮ জুলাই ফেসবুক নিজের ফেসবুক আইডিতে এই তথ্য শেয়ার করেন। ফেসবুক তথ্য থেকে জানা যায়, জহির উদ্দিন মৌলভীবাজারে বড়লেখা উপজেলার উত্তরভাগ ইউনিয়নের গজবাগ গ্রামের আবদুর রউফ ঔরফে কালা শাহ’র ছেলে। জহির উদ্দিনের কারামুক্তি নিশ্চিত করার জন্য বিষয়টি সকলকে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য ‘প্রথম সিলেট’ এর পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
ফেসবুক পোস্ট হুবুহ
উনার নাম জাহির উদ্দিন, পিতা আব্দুর রৌফ ওরফে কালা শাহ।গ্রাম গজবাগ, ডাক, দক্ষিন বাগ,থানা ও জেলা মৌলভী বাজার, সিলেট ডিভিশন, বাংলাদেশ দিন কয়েক আগে জ্ঞাতে হোক আর অজ্ঞাতে হোক সীমান্ত অতিক্রম করে বিনা পাসপোর্ট এবং ভিসায় ভারতে প্রবেশ করেছেন।বর্তমানে তিনি শ্রীভুমি বা করিমগঞ্জ জেলে বিচারাধীন বন্দি হিসেবে আছেন। তিনি অনেকটা সাদাসিদে।বাড়ির কারও কন্টাক্ট নম্বর তার জানা নেই।কারও সাথে যোগাযোগও নেই।বাড়ির লোকেরা হয়ত নিখোজ হয়েছেন খুজছেন।এই ব্যক্তির হয়ে আইনি দিকটা আমরা লিগ্যাল এইড হিসেবে দেখব।মামলা চালাব।কিন্তু বাড়ির লোকেরা যাতে জানতে পারেন এই মানুষটা ভারতে একটি জেলে আছেন তাহলে তারা হয়ত তার সাথে যোগাযোগ করতে পারবেন।তাই পোষ্টটা দিলাম এজন্য যদি আমার বন্ধু তালিকায় বাংলাদেশের সিলেট ডিভিশনের কেউ থাকেন তাহলে এই ব্যাক্তির পরিবারের কাছে খবরটা পৌছানোর ব্যবস্থা করতে পারেন।পরিবারের কেউ খবর জেনে যোগাযোগ করতে চাইলে আমাদের এল এ ডিসি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পুর্ণ বিনা পয়সায় তার কেস ডিল করছি সরকারিভাবে।
( জেলের ভেতর থেকে বন্দির ছবি নেওয়া যায় না,তাই ছবি দিতে পারলাম না)
নীরব চাকলাদার
মন্তব্য করুন: