প্রধানমন্ত্রীকে সতর্ক করে শিশির মনিরের ফেসবুক পোস্ট
Led Bottom Ad

প্রধানমন্ত্রীকে সতর্ক করে শিশির মনিরের ফেসবুক পোস্ট

প্রথম ডেস্ক

১৭/০৪/২০২৬ ১৪:১৯:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে ‘অপ্রিয় কিছু সত্য’ তুলে ধরেছেন।


শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ক্ষমতায় থাকায় অনেকেই প্রধানমন্ত্রীর কাছে সত্য কথা বলতে চান না বা সাহস পান না। এতে তোষামোদির সংস্কৃতি তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।


পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর প্রতি অতিরিক্ত প্রশংসা, বিভিন্ন উপাধি দেওয়ার উদ্যোগ, পরিবারের সদস্যদের অপ্রয়োজনীয় প্রোটোকল দেওয়া এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গে তুলনার মতো বিষয়গুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।


তবে প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন শিশির মনির। তিনি বলেন, সাধারণ জীবনযাপন, কম প্রোটোকল ব্যবহার এবং নিয়মিত দায়িত্ব পালন—এসব উদ্যোগ প্রশংসনীয়।


পোস্টে তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর মানুষ তোষামোদ নয়, কাজ দেখতে চায়। যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই নেতৃত্বের গ্রহণযোগ্যতা তৈরি হয়।


পরিবারকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম এ ধরনের চর্চা পছন্দ করে না। এতে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে।


সরকারের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


পোস্টের শেষে তিনি বলেন, একজন জননেতা হিসেবে প্রধানমন্ত্রীর সমালোচনা করার অধিকার সবার রয়েছে এবং জনস্বার্থে গঠনমূলক আলোচনা প্রয়োজন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad