দেশে কমেছে স্বর্ণের দাম: সর্বশেষ নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে গয়না
Led Bottom Ad

দেশে কমেছে স্বর্ণের দাম: সর্বশেষ নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে গয়না

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ১১:৪১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আমদানি নির্ভরতার কারণে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (২৫ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন সেই দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে। উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৪ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে স্থানীয় বাজারে এই ঘনঘন দাম পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad