এনসিপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
Led Bottom Ad

ককটেল আতঙ্ক

এনসিপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

২৭/০৭/২০২৫ ০৩:৪০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সম্ভাব্য ককটেল হামলা এড়াতে এবং দুষ্কৃতিকারীদের ধরতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।


শনিবার (২৬ জুলাই) রাতে দলটির কার্যালয় সংলগ্ন রূপায়ন টাওয়ারের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল বা যেকোনো যানবাহন ভবনের আশেপাশে দাঁড়াতে দিচ্ছেন না। জানা গেছে, গত ২২ জুলাই থেকে এই ভবনের সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা থাকছে।


দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, এনসিপি কার্যালয়ের সামনে এর আগেও বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা যেন ককটেল হামলা না করতে পারে, সেজন্য তাদের এখানে ডিউটি দেওয়া হয়েছে। শিফট অনুযায়ী এখানে ২৪ ঘণ্টা পুলিশ ডিউটি পালন করছে। এছাড়া শাহবাগ থানার টহল টিমকেও ভবনের আশেপাশে টহল দিতে দেখা গেছে।


আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনসিপি নেতাদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad