অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতাল
Led Bottom Ad

অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৭/২০২৫ ১৫:২৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অক্সিজেন লিকেজ হওয়ার পরও ফায়ার সার্ভিস টিমের দ্রুত হস্তক্ষেপে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতাল। সোমবার ২৮ জুলাই সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত টিম এসে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়। 


জানাযায় সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে অক্সিজেন লিকেজ হয়ে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে আতঙ্কের মধ্যে পড়ে যান ওয়ার্ডে থাকা অনেক রোগীরা। ফায়ার সার্ভিম ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনের লীকেজ অংশটি মেরামত করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।


মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস পৌঁছায় এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি এখন সব স্বাভাবিক রয়েছে।


 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad