মৌলভীবাজারে ফিল্মি কায়দায় প্রকাশ্য অপহরণ!
Led Bottom Ad

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে জিম্মি শহর!

মৌলভীবাজারে ফিল্মি কায়দায় প্রকাশ্য অপহরণ!

কামরান আহমদ, মৌলভীবাজার

২৪/০৫/২০২৬ ০৫:১৬:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বেপরোয়া কিশোর গ্যাংয়ের তাণ্ডবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। আড্ডা, ইভটিজিং আর ছিনতাই পেরিয়ে এবার প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়ক থেকে ফিল্মি কায়দায় অপহরণের মতো দুঃসাহস দেখাচ্ছে এই অপরাধী চক্র।


শনিবার (২৩ মে) শহরের অন্যতম ব্যস্ত এম সাইফুর রহমান রোডের ‘ইশিকা’ শোরুমের সামনে ঘটে এমন এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদ জানান, কয়েকজন যুবক আকস্মিকভাবে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই সন্ত্রাসী ঘটনায় স্তব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের পথচারী ও ব্যবসায়ীরা।


স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এখন নিয়ন্ত্রণের বাইরে। এভাবে প্রকাশ্যে অপরাধ চলতে থাকলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে।


শহরের এই উদ্বেগজনক পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। মৌলভীবাজারকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান এবং জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাতে প্রশাসনের অনতিবিলম্বে বিশেষ অভিযান (ক্র্যাকডাউন) শুরু করার দাবি উঠেছে। একই সাথে কিশোর গ্যাংয়ের মূল হোতা বা গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ মৌলভীবাজারবাসী।

হিফজুর রহমান / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad