বিরহের গান গেয়ে যুবক ভাইরাল!
লাল বেনারসি ছাড়াই মৌলভীবাজারের কনটেন্ট ক্রিয়েটর মুক্তার বিয়ে
মৌলভীবাজারের তুমুল আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা বেগম অবশেষে জীবনের নতুন ‘কনটেন্ট’ শুরু করে দিয়েছেন! বৃহস্পতিবার (২২ মে) কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে চেনা প্রথা ভেঙে লাল বেনারসি ছাড়াই নতুন জীবনে পা রেখেছেন এই সোশাল মিডিয়া তারকা। আর মুক্তার এই আকস্মিক বিয়ের খবরে মৌলভীবাজারসহ গোটা নেটদুনিয়ার অগণিত পুরুষ ভক্তের হৃদয়ে যেন হঠাৎ কালবৈশাখী ঝড় নেমে এসেছে।
মুক্তার বিয়ের খবরটি চাউর হতেই সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে স্থানীয় এক যুবকের বুকে। দীর্ঘদিন ধরে মুক্তার প্রেমে হাবুডুবু খাওয়া এই প্রেমিক প্রবর তাকে নিজের 'স্বপ্নের রানী' বানাতে চেয়েছিলেন। যদিও মুক্তার সাথে তার দূর-দূরান্তেও কোনো প্রেমের সম্পর্ক ছিল না। একতরফা ভালোবাসার এমন বিয়োগান্তক পরিণতিতে বুকে পাথর চেপে গান গেয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেন সেই হতভাগা যুবক। তার এই বিরহী সুর এখন অনেক ব্যর্থ প্রেমিকের চোখের জল ফেলছে।
এদিকে বিয়ের পর নিজের ফেসবুক টাইমলাইনে মুক্তা লিখেছেন— "কপালে যা লেখা ছিল, আজ তা বাস্তব হলো। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমার নামের পাশে আরেকটা নাম জুড়ে গেল।"
নাম তো জুড়ল, কিন্তু কার নাম? নতুন বরের নাম বা পরিচয় নিয়ে মুক্তা এমন রহস্য বজায় রেখেছেন যে, কমেন্টবক্সে এখন শুধুই হাহাকার আর নির্মম রসিকতার ছড়াছড়ি।
এক ভক্ত কৌতুক করে লিখেছেন, "প্রিয় ভাই যিনি বিয়ে করেছেন, তিনি কি আগে থেকে লাইফ ইন্সুরেন্স করে নিয়েছেন?"
আরেকজন আবার দার্শনিকের মতো মন্তব্য করেছেন, "যে জীবন তিনি পেলেন, তা আসলে আশীর্বাদ নাকি অভিশাপ—সেটা সময়ই বলে দেবে!"
অনেকের আবার স্রেফ আফসোস, "ওই হতভাগা যুবকের ভবিষ্যৎ অন্ধকার! মুক্তার সাথে সংসার করা মানেই তো প্রতিদিন নিজেকে নতুন নতুন কনটেন্ট হিসেবে আবিষ্কার করা।"
নেটদুনিয়ার আমজনতা এখন উন্মুখ হয়ে আছেন এটা জানতে যে, অজ্ঞাতনামা এই পাত্রের জন্য মুক্তাকে পাওয়াটা ‘পুরস্কার’ নাকি ‘পেইন’!
এখন দেখার বিষয়, রহস্যের চাদর সরিয়ে মুক্তা তার জীবনসঙ্গীকে কবে জনসমক্ষে নিয়ে আসেন। আর পর্দার পেছনের সেই বরের ভাগ্য শেষ পর্যন্ত আকাশে ওড়ে নাকি পাতালে নামে—তা দেখতেই এখন অধীর আগ্রহে চাতক পাখির মতো চেয়ে আছে নেটপাড়া!
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: