ছাতকে ২০০ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি আটক

ছাতকে ২০০ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৫/০৫/২০২৬ ১৭:৫৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। 


রোববার (২৫ মে) পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি কামাল মিয়া (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার শাহপরাণ (রাঃ) থানার মুক্তিরচর এলাকার ৩নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় ছাতক থানায় এফআইআর নং-৩৩, তারিখ ২৫ মে ২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, গ্রে'ফতার আসামির কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad