মৌলভীবাজারে চলতি মাসেই নিখোঁজ ২ কিশোরী সন্ধান চায় পরিবার

মৌলভীবাজারে চলতি মাসেই নিখোঁজ ২ কিশোরী সন্ধান চায় পরিবার

কামরান আহমদ, মৌলভীবাজার

২৬/০৫/২০২৬ ২১:৫১:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে একই মাসে পৃথক স্থান থেকে দুই কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া কিশোরীরা হলেন—সদর উপজেলার বর্ষীজোড়া এলাকার মারিয়া আক্তার (১৫) এবং রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ফাইমা জান্নাত নাঈমা। নিখোঁজের বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার দুটি।


প্রাপ্ত তথ্যে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্ষীজোড়া এলাকা থেকে গত ১২ মে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী কিশোরী মারিয়া আক্তার। পরিবার জানায়, ঘটনার দিন সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ মারিয়ার উচ্চতা আনুমানিক ৫ ফুট। ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো হদিস পায়নি পরিবার।


রাজনগরে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ নাঈমা

এদিকে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম থেকে গত ১৯ মে থেকে নিখোঁজ রয়েছেন ফাইমা জান্নাত নাঈমা নামের আরেক তরুণী। তিনি স্থানীয় আকলিছ মিয়ার মেয়ে।


পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ মে বাড়ি থেকে ঔষধ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলেন নাঈমা। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। মেয়েকে হারিয়ে বর্তমানে পরিবারটিতে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।


নাঈমার নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


দুই কিশোরীর আকস্মিক নিখোঁজের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কিশোরী দুটির সন্ধানে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

ডি আর ডি

মন্তব্য করুন: