শ্রীমঙ্গলে বালুবাহী গাড়ির ধাক্কায় আহত ৮, ক্ষুব্ধ জনতার আগুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের মির্জাপুর রোড এলাকায় বালুবাহী গাড়ির ধাক্কায় নারী-পুরুষসহ অন্তত ৭ থেকে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রবিবার (৩১ মে) সন্ধ্যার দিকে ৬নং ওয়ার্ডের রাসেল মিয়া ও আলীমিয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি বালুবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও যানবাহীর ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বালুবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: