আটক ২
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। আজ সোমবার (১ জুন) ভোরে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে মিছিলস্থল থেকে দুইজনকে আটক করেছে।
সকাল পৌনে ৭টার দিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার’-এর দাবিতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শমসেরনগর রোড এলাকা থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পুলিশি বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের কড়া অবস্থানের মুখে মিছিলকারীরা দিকবিদিক পালিয়ে গেলে মিছিলটি মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় ধাওয়া করে সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডি আর ডি
মন্তব্য করুন: