সিলেটে রাত ৭টার মধ্যে মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ

এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেটে রাত ৭টার মধ্যে মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৬/২০২৬ ২২:২২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আজ ০১ জুন (২০২৬খ্রি.) থেকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট, দোকানপাট এবং মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।


আজ সোমবার (১ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়,এসএমপি এলাকার আওতাধীন সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে। সকল ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। এছাড়া চলমান ও অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে শেষ করতে হবে।


কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তবে জনসাধারণের সুবিধার্থে জরুরি কিছু সেবা ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—হোটেল ও রেস্তোরাঁ (খাবারের দোকান),কাঁচা বাজার,ফার্মেসী (ওষুধের দোকান) ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ।


সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনস্বার্থে ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এই নির্দেশনা জারি করা হয়েছে। এই আদেশ অদ্য (১ জুন) থেকেই কার্যকর করা হচ্ছে। যেকোনো প্রয়োজনে নাগরিকদের এসএমপি-র অফিসিয়াল মোবাইল নম্বর (০১৩২০-০৬৭০০০) অথবা ই-মেইলে (pcsmp@police.gov.bd) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: