কুলাউড়ায় ২ মাসের শিশুকে রেখে গৃহবধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

হাসপাতালে ভর্তি

কুলাউড়ায় ২ মাসের শিশুকে রেখে গৃহবধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৪/০৬/২০২৬ ১৫:১৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুই মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে, এক গৃহবধূকে নির্যাতনের পর বাপের বাড়ির সামনে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।


নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম রুমা বেগম। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রুমা বেগমের ভাই নজিব আলী বাদী হয়ে গত ২ জুন সকালে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী খালেদ মিয়া ও শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে রুমা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ জুন রুমা বেগমকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তার মাত্র দুই মাস বয়সী কন্যাসন্তানটিকে জোরপূর্বক রেখে দিয়ে, রুমাকে তার বাবার বাড়ির পাশে এনে ফেলে রেখে যায় স্বামী খালেদ ও তার পরিবারের সদস্যরা।


পরে রুমার ভাই ও আত্মীয়-স্বজনরা তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এদিকে মায়ের বুক খালি করে দুই মাসের শিশুকে আটকে রাখার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটি মায়ের দুধ না পেয়ে অনবরত কাঁদছে এবং অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, "আমরা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দুই মাসের শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: