মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, আরও ১ জন গ্রেপ্তার

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, আরও ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/০৬/২০২৬ ২২:০৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত ব্যক্তি মো. আবু শহিদ (৪২)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সদর মডেল থানার একটি দল চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী এবং তাদের নেতৃত্ব, নির্দেশনা ও অর্থায়নকারীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন।


এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।


পুলিশ জানিয়েছে, এ মামলায় এ পর্যন্ত মোট তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: