মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ নারী সদস্যসহ গ্রেপ্তার ১৭

মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ নারী সদস্যসহ গ্রেপ্তার ১৭

কামরান আহমদ, মৌলভীবাজার

০৫/০৬/২০২৬ ২১:৫৩:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আন্তঃজেলা চোর ও নারী পকেটমার চক্রের ৩ জন সক্রিয় সদস্যও রয়েছে। আজ শুক্রবার (৫ জুন) জেলা সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিনভর সদর থানা পুলিশ বিশেষ তৎপরতা চালায়। এ সময় বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩) নামে আন্তঃজেলা নারী পকেটমার ও চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া থানার অন্যান্য নিয়মিত মামলার আরও কয়েকজন আসামিও এই অভিযানে গ্রেপ্তার হয়।


অভিযানে গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত ৯ আসামি হলেন—ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান।


মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজই তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad