শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: ৫ আসামি গ্রেপ্তার, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার

শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: ৫ আসামি গ্রেপ্তার, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৭/০৬/২০২৬ ১৮:১৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বি-চক এলাকায় একটি বসতঘরে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত নগদ অর্থ এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে টিকরিয়া বি-চক এলাকার বাসিন্দা মো. আল আমিনের বসতঘরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্তি পাল। পরে স্থানীয়

 লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে জামাল মিয়া (২৭), মোশারফ হোসেন (২৬), রনি মিয়া (২৪), শুভ মিয়া (২৭) ও আল-আমিন (৩০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে চুরিকৃত নগদ ৫ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-০৯, তারিখ ৬ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শাহিন আহমেদ/এআর

মন্তব্য করুন: