মৌলভীবাজারে সরকারি চালের ট্রাক ব্রিজের নিচে

মৌলভীবাজারে সরকারি চালের ট্রাক ব্রিজের নিচে

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

১১/০৬/২০২৬ ১৬:১৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে সরকারি চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যাওয়ার ঘটনায় কোনো মানুষ হতাহত না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে চালের চালানের। আজ ১১ জুন (বৃহস্পতিবার) ভোরে উপজেলার মহলাল এলাকায় এই দু/র্ঘটনা ঘটে। এতে ট্রাকটি উল্টে বেশকিছু চালের বস্তা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরকারি চালের একটি চালান নিয়ে ট্রাকটি কুলাউড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। আজ ভোররাতে রাজনগর উপজেলার মহলাল এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সরাসরি ব্রিজের নিচে পানিতে পড়ে যায়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকট শব্দ শুনে ভোরের দিকে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ট্রাকটি ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হলেও, চালক ও সহকারী (হেলপার) অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। তবে ট্রাকটি উল্টে যাওয়ায় চালের একটি বড় অংশ সরাসরি ব্রিজের নিচের পানিতে তলিয়ে যায়।


খবর পেয়ে সকালের দিকে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


দুর্ঘটনার পর থেকেই স্থানীয়দের সহায়তায় পানি থেকে চালের বস্তাগুলো ওপরে তোলার কাজ শুরু হয়। তবে অনেকগুলো বস্তা দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় ভেতরের চাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। কী পরিমাণ চাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণে কাজ করছে খাদ্য বিভাগ। ব্রিজের নিচ থেকে দু/র্ঘটনা কবলিত ট্রাকটি তোলার জন্য রেকার ডাকার প্রস্তুতি চলছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad