বড়লেখায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

বড়লেখায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১২/০৬/২০২৬ ১৭:৩১:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।


সভায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. জুবায়ের আলম।


মতবিনিময় সভায় শিক্ষকদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।


হিফজুর রহমান / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: