শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা: মাঝরাতে বিক্ষোভ, তদন্তের দাবি

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা: মাঝরাতে বিক্ষোভ, তদন্তের দাবি

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৬/২০২৬ ১১:৫৪:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করার প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার এলাকায় উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগের প্রতিবাদে গত সন্ধ্যার পর মাজার এলাকায় একটি পক্ষ আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে। তবে এই বিক্ষোভের পেছনে কোনো কায়েমী স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে কি না, তা নিয়ে সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে।


সচেতন নাগরিকদের প্রশ্ন— মাজারের বিপুল অর্থ প্রাপ্তির সুষ্ঠু হিসাব-নিকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করার রাষ্ট্রীয় উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে কেন? দীর্ঘদিন ধরে মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোনো মহলের ‘অসাধু ব্যবসায়’ আঘাত লাগার কারণেই এই বিক্ষোভ কি না, তা নিয়েও আলোচনা চলছে।


বৃহস্পতিবার (১৮ জুন) যখন একদল মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামে, তখন সাধারণ পথচারী ও স্থানীয়দের মাঝে বিস্ময় ছড়িয়ে পড়ে। মাজারে আসা এক নিয়মিত জিয়ারতকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা মাজারের কল্যাণে টাকা দান করি। সেই টাকার হিসাব যদি প্রশাসন সুনির্দিষ্ট করতে চায়, তবে তাতে বাধা দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো ক স্বার্থ রয়েছে। যারা মিছিল করছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার।"


বছরের পর বছর ধরে হযরত শাহজালাল (রহ.) মাজারে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার সংগৃহীত হয়ে আসছে। সিলেটের সচেতন সমাজ ও সাধারণ মানুষের দাবি— শুধু বর্তমানের সিদ্ধান্তই নয়, বরং অতীতের সমস্ত আয়-ব্যয়েরও একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই বিপুল অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তার একটি শ্বেতপত্র প্রকাশের দাবি এখন জোরালো হচ্ছে।


এ বিষয়ে প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র জানায়, মাজারের অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাপ প্রয়োগ করে এই প্রক্রিয়াকে থামানো যাবে না।


ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং জনগণের দানের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর ও আপসহীন অবস্থান বজায় থাকবে— এটাই এখন সিলেটের সর্বস্তরের মানুষের প্রত্যাশা।

মীর্জা ইকবাল/ তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad