বড়লেখায় শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

বড়লেখায় শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২০/০৬/২০২৬ ২৩:১৬:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বড়লেখা উপজেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন) বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় মন্দির ভাঙচুরের হুমকি এবং ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিদান চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌর কমিটির সদস্যসচিব উজ্জ্বল ঘোষ, উপজেলা কমিটির সহসভাপতি স্বপন দে, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সব মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে বক্তারা প্রধানমন্ত্রী ও সরকারের জরুরি হস্তক্ষেপও প্রত্যাশা করেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: